ঐতিহাসিক ০৭ মার্চ দিবস উপলক্ষে ফেনী সরকারি কলেজের আয়োজনে কলেজ মিলনায়তনে রবিবার এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো: হুমায়ুন কবীরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর বিমল কান্তি পাল।
রাষ্ট্র বিজ্ঞানের প্রভাষক কামরুন নাহারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ দেলওয়ার হোসেন,কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো: মোশারফ হোসেন মিলন। আলোচনা সভা শেষে আবৃত্তি প্রতিযোগিতার বিজয়ীদের পুরষ্কৃত করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রচার করা হয়। এর আগে কলেজের পক্ষ থেকে শহরের ট্রাংক রোডের মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
বার্তা প্রেরক
শেখ আশিকুন্নবী সজীব
ফেনী প্রতিনিধি












