নানা কর্মসূচীর মধ্যে রবিবার হোমনা উপজেলায় ঐতিহাসিক ৭মার্চ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সকালে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবি সংগঠনের উদ্যেঅগে উপজেলা পরিষদ মাঠে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়াও উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
ইউএনওর রুমন দে এর সভাপতিত্বে উপজেলা শিল্পকলা একাডেমি মাঠে এতে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম, এসিল্যান্ড তানিয়া ভূইয়া, পৌর মেয়র অ্যাড. নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মহসিন সরকার ও নাছিমা আক্তার রিনা,ওসি আবুল কায়েস আকন্দ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান খোকন প্রমখ।
বার্তা প্রেরক
মোঃ কামাল হোসেন
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি












