প্রথম আলো ফেনী বন্ধুসভার আয়োজনে গত শুক্রবার (০৫ মার্চ) পার্বত্য অঞ্চল খাগড়াছড়িতে আনন্দ ভ্রমন অনুষ্ঠিত হয়েছে। খাগড়াছড়ির আলুটিলার রোমাঞ্চকর গুহা ও পার্বত্য জেলা পরিষদ হর্টিকালচার পার্কের নয়নাভিরাম দৃশ্য দেখে বন্ধুসভার সদস্যরা আনন্দে মাতোয়ারা হয়ে উঠে।
ফেনী বন্ধুসভার সভাপতি শেখ আশিকুন্নবী সজীব ও সাধারণ সম্পাদক বিজয় নাথের সার্বিক পরিচালনায় আনন্দ ভ্রমনে উপস্থিত ছিলেন প্রথম আলো ফেনীর নিজস্ব প্রতিবেদক ও বন্ধুসভার উপদেষ্টা আবু তাহের,ফেনী বন্ধুসভার উপদেষ্টা ও ফেনী সরকারি কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন মিলন,উপদেষ্টা শেখ নুর উদ্দিন মাহমুদ চৌধুরী মামুন,মুহিবুল হক চৌধুরী রাসেল,দৈনিক মানবজমিনের জেলা প্রতিনিধি নাজমুল হক শামীম, দৈনিক অজেয় বাংলার নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঁঞা, বিশিষ্ট ব্যবসায়ী সমর দাস, প্রথম আলোর সোনাগাজী প্রতিনিধি মোঃ আমজাদ হোসাইন,ফেনী বন্ধুসভার সাবেক সভাপতি মোঃ জহিরুল ইসলাম,অমিত মজুমদার,সাবেক সাধারণ সম্পাদক নুরুল আমিন হৃদয়,সহ-সভাপতি মোনায়েম হোসেন নোবেল,যুগ্ম সাধারণ সম্পাদক মো: ইব্রাহিম,সাবিনা ইয়াছমিন,সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন,অর্থ সম্পাদক নজরুল ইসলাম সোহাগ,হারাধন নন্দী নিলয়,নুর হোসেন নসীব,তৌহিদুল ইসলাম মোল্লা,মেহেরজাবীন রাখী,রমা কর্মকার,তানজিনা সুলতানা তিশা, জে,এম প্রান্ত,রিৎ কর্মকার,ফারজানা আহমেদ অহনা,শরীফুল ইসলাম,আছাদ প্রমুখ।
আনন্দ ভ্রমনে সাংস্কৃতিক পর্ব, দর্শক পর্ব, র্যাফেল ড্রয়েরও আয়োজন ছিল। দিনব্যাপি এই আয়োজনে ভোর বেলায় বাসে করে ফেনী থেকে বন্ধুরা খাগড়াছড়ির উদ্দেশ্যে রওয়ানা হয় এবং রাত ১০ টায় আবার ফেনী পৌঁছানোর মাধ্যমে এই বছরের মতো আনন্দ ভ্রমনের সমাপ্তি হয়।
বার্তা প্রেরক
শেখ আশিকুন্নবী সজীব
ফেনী প্রতিনিধি












