নবী ও ইসলামের শত্রুদের প্রতিরােধ করা প্রত্যেক মুসলমানের ঈমানী দায়িত্ব আল্লামা জুনাইদ বাবু নগরী আমান উল্যা আমানঃ- চাঁদপুরের ফরিদগঞ্জে এআর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার বার্ষিক তাফসিরুল কােরআন মাহফিলে দারুল কােরআন ইসলামিয়া মাদ্রাসার উদ্যােগে প্রধান অতিথি বক্তব্যে বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির জুনাইদ বাবু নগরী বলেন, রাসুল ইসলামের শত্রুদের প্রতিরােধ করা প্রত্যেক মুসলমানের ঈমানী দায়িত্ব।
নবী রাসুলের সময়ে কাল থেকে জালিম সরকার গুলাে ইসলামের ক্ষতিসাধন করে আসছে। যুগ যুগ ধরে এই জালিম সরকারগুলাে ইসলামের বিরােধীতা করছে। এদেরকে কঠােরভাবে প্রতিরােধ করতে হবে। আমার জীবদশায় হক কথা বলে আসছি, মৃত্যুর আগ পর্যন্ত হক কথাবলা থেকে বিরত থাকবোনা। সকলে ঐক্যবদ্ধ প্রচেষ্টায় নবী ও ইসলামের শত্রুদের বাংলার জমিন থেকে বিতাড়িত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। দারুল কােরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা কারী নজরুল ইসলামের সঞ্চালনায় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা ইসলামি আন্দােলনের শ্রমিক নেতা আশরাফ উদ্দিন আহম্মেদ,তুলাতলী মসজিদের খতিব আনােয়ার হােসেন, সাংবাদিক মহিউদ্দিন, আমান উল্যা আমান প্রমুখ।
বার্তা প্রেরক
আমান উল্যা আমান
চাঁদপুর প্রতিনিধি












