সংগ্রাম ও আইন শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশ বাহিনীর অবদান অনস্বীকার্য। বর্তমান সরকারের আমলে পুলিশ জনগণের যান মাল রক্ষায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। ২৫ মার্চ ভয়াবহ কালো রাতে জাতির পিতা বঙ্গবন্ধুর হত্যা কারীদের বিরুদ্ধে সর্ব প্রথম পুলিশের একজন এস আই পাকিস্তানী টেংক বাহী বাহীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে শহীদ হয়েছে। গতকাল রোববার বিকেলে তেতুলিয়া মডেল থানা আয়োজিত আনন্দ উৎযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এস এম শফিকুল ইসলাম এসব কথা বলেন। এছাড়া তিনি আরো বলেন ঐতিহাসিক ৭ই মার্চ আন্তজার্তিক স্বীকৃতি আদায়ের নেপথ্যে মুখ্য ভূমিকা পালন করেন ইডেন মহিলা কলেজের সহকারী অধ্যাপক রোকেয়া খাতুন যিনি বর্তমান রংপুর বিভাগের পুলিশের এডিশনাল ডিআইজি’র সহ ধর্মীনি। এতে প্রমাণ মিলে মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের সকল সংগ্রাম ও আইন শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশ বাহিনীর অবদান অনস্বীকার্য।
তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ আবুছায়েম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান (ডাবলু), ভাইস-চেয়ারম্যান ইউসুফ আলী,আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তি যোদ্ধা ইয়াছিন আলী, মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী মাহবুবুর রহমান, শিশু স্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কবির আকন্দ প্রমুখ। এছাড়া ও আলোচনা সভায় বিভিন্ন দলের রাজনৈতিক ব্যক্তি, জন প্রতিনিধি, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সহসাংবাদিকরা উপস্থিত ছিলেন। এর আগে দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন উপজেলা প্রশাসন ও পরিষদ সহ আওয়ামীলীগ অঙ্গ সংগঠন। পরে পরিষদ হল রুমে স্কুল ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহনে ৭ই মার্চের ভাষনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান (ডাবলু), নির্বাহী অফিসার অফিসার সোহাগ চন্দ্র সাহা, সহকারি কমিশনার (ভূমি) মোঃ মাসুদুলহক, অফিসার ইনচার্জ আবু ছায়েম, বীর মুক্তিযোদ্ধা কমান্ড কাজী মাহবুবুর রহমান। স্বেচ্ছাসেবী সংগঠন গ্রীণ তেঁতুলিয়া ক্লিন তেঁতুলিয়ার আয়োজনে উপজেলা প্রশাসনের নেতৃত্বে একটি শোভা যাত্রা মডেল থানা থেকে বের হয়ে ৫ কিঃমিঃ পথ হেঁটে কবি নজরুল বাইপাস মোড়ে প্রদর্শন করে।
জাবেদুর রহমান জাবেদ












