হোমনায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার; এক নারীসহ গ্রেফতার ২

হোমনা বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এসময় এক নারীসহ দুই মাদক ব্যবসায়ীকেও গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার গভীর রাতে হোমনা সদরের গ্রামীণ ব্যাংক সংলগ্ন লাক মিয়ার বাড়ি থেকে মাদকদ্রব্য উদ্ধাসহ তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী উপজেলার শ্রীমদ্দি গ্রামের আনারুল হকের ছেলে ফারুক মিয়া (৪২) ও তিতাস উপজেলার হানিফ মিয়ার স্ত্রী সোনিয়া আক্তার (১৯)।

হোমনা সার্কেলের সিনিয়র এ এস পি মো. ফজলুল করিম জানান, গ্রামীণ ব্যাংক সংলগ্ন লাক মিয়ার বাড়িতে মাদকের বড় চালা ঢুকেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ঐ বাড়িতে অভিযান চালিয়ে ২৭ কেজি গাঁজা, ৬৫০ পিস ইয়াবা এবং তিন বোতল ফেনসিডিলসহ তাদেরকে আটক করা হয়। এ ব্যাপারে হোমনা থানায় মাদক আইনে মামলা হয়েছে। আসামীদের আজ বুধবার আদালতের মাধ্যম জেল হাজতে পাঠানো হয়েছে। আটক ফারুক মিয়ার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলেও জানান এএসপি মো. ফজলুল করিম।

বার্তা প্রেরক
মোঃ কামাল হোসেন
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন