সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের প্রতিবাদ ও কর্মবিরতি

নোয়াখালীর বসুরহাটে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যাসহ দেশব্যাপী সাংবাদিক নির্যাতন ও হয়রানীর প্রতিবাদে ফেনীতে কর্মরত সাংবাদিকদের প্রতিবাদ সভা ও কর্মবিরতি পালিত হয়েছে। সোমবার (০১ মার্চ) সকালে ফেনী রিপোর্টাস ইউনিটির আয়োজনে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে ঘন্টাব্যাপী এ কর্মসূচী পালন করে ফেনীর সাংবাদিকরা।

সভায় বক্তারা জানান, সাগর-রুনীর হত্যাকারীদের বিচারের মুখোমুখি না করায় দিন দিন সাংবাদিক নির্যাতন ও হয়রানীর ঘটনা বাড়ছে। এছাড়াও সম্প্রতি সময়ে ডিজিটাল নিরাপত্তা আইনে বিতর্কিত ধারায় সাংবাদিকদের কর্মক্ষেত্র একেবারেই সংকুচিত হয়ে পড়েছে। এসব ঘটনায় আজ দেশজুড়ে সাংবাদিকদের মাঝে উদ্বেগ উৎকন্ঠা বাড়ছে। এমতাবস্থায় মুজাক্কির হত্যাসহ দেশজুড়ে সাংবাদিকদের নির্যাতন ও হয়রানীর সকল ঘটনা তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবী জানান বক্তারা। এছাড়াও মুজাক্কির হত্যার ১০ দিন অতিবাহিত হওয়ার পরও দোষীদের গ্রেপ্তার করতে না পারায় ফেনীর সাংবাদিকরা হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন। বিচারের দাবীতে প্রয়োজনে আরো কঠোর কর্মসূচীর হুশিয়ারীও দেন গণমাধ্যম কর্মীরা।

ফেনী রিপোর্টাস ইউনিটির সভাপতি ও দৈনিক নয়াপয়গামের সম্পাদক মো. এনামুল হক পাটোয়ারীর সভাপতিত্বে এবং ইউনিটির সাধারণ সম্পাদক ও দৈনিক ফেনীর সময়ের নির্বাহী সম্পাদক আলী হায়দার মানিকের সঞ্চালনায় কর্মসূচীতে বক্তব্য রাখেন ফেনী রিপোর্টাস ইউনিটির সাবেক সভাপতি এনটিভি,দৈনিক জনকন্ঠ প্রতিনিধি ওছমান হারুন মাহমুদ দুলাল, দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, দৈনিক ফেনীর সম্পাদক আরিফুল আমিন রিজভী, সাবেক সাধারণ সম্পাদক সাপ্তাহিক ফেনীর আলো সম্পাদক শুকদেব নাথ তপন, ইউনিটির বর্তমান সহ-সভাপতি যুগান্তর প্রতিনিধি যতন মজুমদার, সাবেক সহ-সভাপতি এডভোকেট ইসমাঈল হোসেন সিরাজী, বাংলা ভিশনের ফেনী প্রতিনিধি রফিকুল ইসলাম, দৈনিক অজেয় বাংলার নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঁঞা,  ইনডিপেন্ডেন্ট টিভি প্রতিনিধি সমির উদ্দিন ভূঁঞা, দাগনভূঁঞা উপজেলার সাংবাদিক ইমাম হাছান কচি ও এম, রহমান সোহেল, ফুলগাজী উপজেলার সাংবাদিক জহিরুল ইসলাম জাহাঙ্গীর ও  এমএম মোর্শেদ, পরশুরাম উপজেলার সাংবাদিক এম,এ হাসান, ছাগলনাইয়া উপজেলার সাংবাদিক নজরুল ইসলাম চৌধুরী, সোনাগাজী উপজেলার সাংবাদিক আলমগীর হোসাইন রিপন প্রমূখ।

কর্মসূচীতে আরটিভি প্রতিনিধি আজাদ মালদার, ইনকিলাব প্রতিনিধি ওমর ফারুক, এটিএন বাংলা প্রতিনিধি দিদারুল আলম, বণিকবার্তা প্রতিনিধি নুরউল্লাহ কায়সার, দৈনিক প্রভাত আলোর সাংবাদিক এম এ জাফর, দৈনিক ফেনীর সময়ের স্টাফ রিপোর্টার কৃষাণ মোশাররফ, মোহনা টিভি প্রতিনিধি তোফায়েল আহম্মদ নিলয়, দৈনিক জনতা প্রতিনিধি মফিজুর রহমান, সাপ্তাহিক ফেনী বার্তার ব্যবস্থাপনা সম্পাদক এম, এমরান পাটোয়ারী, দৈনিক প্রভাত আলোর সাংবাদিক মোস্তফা কামাল বুলবুল, সাংবাদিক ইলিয়াছ সুমন ও ঢাকা পোষ্ট প্রতিনিধি হুসাইন আরমানসহ ফেনীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেয়।

বার্তা প্রেরক
শেখ আশিকুন্নবী সজীব
ফেনী প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন