বিহানালী ইউনিয়ন আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম উত্তোলন করেন মোঃ ইয়াছিন

রাজশাহী বাগমারা উপজেলার ৪নংবড়বিহানালী  ইউনিয়ন আওয়ামীলীগের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে গতকাল বঙ্গবন্ধু কমপ্লেক্স থেকে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন ফরম উত্তোলন করেন বড়বিহানালী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন আলী। এই সময় উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ গোলাম সারওয়ার আবুল,  উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মোঃ নুরুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, বাগমারা উপজেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য মোঃ জয়নাল হোসেন।

এ সময় বড়বিহানালী  ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান প্রার্থী মোঃ ইয়াছিন আলী বলেন,আমি যদি নৌকার টিকিট পায় এবং মানোনীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে যদি নৌকার মনোনয়ন দেন তাহলে অবশ্যই আমি জয়লাভ করবো। তাছাড়া এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইউনিয়নের যে কোন ব্যক্তি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ফরমে নৌকা মার্কা নিয়ে আসলে আমি ও তার হয়ে মাঠে কাজ করবো ইনশাআল্লাহ। এছাড়াও আরও উপস্থিত ছিলেন, ৪নংবড়বিহানালী  ইউনিয়ন আওয়ামীলীগের বিভিন্ন নেতাকর্মী সহ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী প্রমুখ।

বার্তা প্রেরক
মোঃ সাইফুল ইসলাম
বাগমারা (রাজশাহী) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন