ফেনী পৌরসভার নবনির্বাচিত মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী দায়িত্বভার গ্রহণ করেছেন। শনিবার (২৭ ফেব্রুয়ারি) পৌরসভার সম্মেলন কক্ষে আয়োজিত দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে সদ্য বিদায়ী মেয়র হাজী আলাউদ্দিনের হাত থেকে গ্রহণ করেন তিনি। একইসঙ্গে পৌর পরিষদের কাউন্সিলররা দায়িত্ব নেন।
পৌরসভার হিসাব শাখার কর্মকর্তা আমিনুল ইসলাম হাজারী রুপকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ১নং ওয়ার্ড কাউন্সিলর আশ্রাফুল আলম গীটার, ২নং ওয়ার্ড কাউন্সিলর লুৎফুর রহমান খোকন হাজারী, ৯নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম তানজীম, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুর রহমান, সংরক্ষিত নারী কাউন্সিলর হাসিনা আক্তার নিঝুম, সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম, মজিবুর রহমান ভূঁঞা, মাহতাব উদ্দিন মুন্না প্রমুখ। অনুষ্ঠানে পৌরসভার নির্বাহী প্রকৌশলী আজিজুল হক, সচিব আবু জর গিফারী, মেডিকেল অফিসার ডা: কৃষ্ণপদ সাহা সহ পৌর পরিষদ সদস্য, কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
বার্তা প্রেরক
শেখ আশিকুন্নবী সজীব
ফেনী প্রতিনিধি












