গাংনীর সাবেক ছাত্রলীগ নেতা কামরুজ্জামান (বুড়ো) এর ২০তম মৃত্যু বার্ষিকী

আজ ২৭ ফেব্রুয়ারি ৯০ দশকের মেহেরপুরের গাংনী উপজেলার  সাবেক ছাত্রলীগ নেতা মরহুম কামরুজ্জামান বুড়ো ( আওয়ামী লীগের উদিয়মান তরুণ নেতা শাহিদুজ্জামান শিপুর একমাত্র মামা) এর ২০ তম মৃত্যু বার্ষিকী।

মরহুম কামরুজ্জামান বুড়ো একজন ভালো রাজনীতিবিদ ও দক্ষ সাংগঠনিক নেতা ছিলেন । আওয়ামীলীগের নেতা কর্মিদের জন্য ছিলেন নিবেদিত প্রান।  বড়দের প্রতি তার ছিলো যেমন শ্রদ্ধা ছোটদের প্রতিও ছিলো অফুরন্ত স্নেহ। সকলের প্রতি অকৃতিম ভালোবাসা ছিলো তার জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। পারস্পারিক শ্রদ্ধাবোধটাও ছিলো তার কাছে অপরিসীম। গাংনীর রাজপথের এক সময়ের তুখোড় ছাত্রনেতা মরহুম কামরুজ্জামান বুড়ো যিনি এখনো জেগে আছেন হাজারো আওয়ামী নেতাকর্মী ও সাধারণ মানুষের হৃদয়ে। গাংনীর ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামীলীগ নেতা কর্মিদের মনে আজও স্বর্ন অক্ষরে লেখা আছে থাকবে এই নাম টি।

বার্তা প্রেরক
এ সিদ্দিকী শাহীন
মেহেরপুর প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন