গাংনীর সিমান্তে ৫৫ বোতল ফেন্সিডিল উদ্ধার আসামী পালাতক

মেহেরপুরের গাংনী উপজেলার সিমান্ত এলাকা কাজিপুর থেকে ৫৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি এস আই অজয় কুমার কুন্ডু ও এ এসআই জসিম উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে ঐ গ্রামের বর্ডার পাড়ার মৃত সাকেম উদ্দিনের ছেলে মোঃ জাহাঙ্গীর আলম (৪৩) এর বাড়িতে অভিযান চালিয়ে বসত ঘরের ভিতরে বালির নিচে থেকে ৫৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।

এসময় বাড়ির মালিক জাহাঙ্গীর অলম পালিয়ে যায় বলে ডিবি সুত্রে প্রকাশ।

বার্তা প্রেরক
এ সিদ্দিকী শাহীন
মেহেরপুর প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন