বাগেরহাটের শরণখোলায় পুকুরে পাম্প লাগাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে রাসেল জোমাদ্দার (৩০) নামে এক সৌদি প্রবাসীর মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে বিদ্যুৎ স্পৃষ্ট হওয়ার পর রাত ৮টার দিকে বাগেরহাট সদর হাসপাতালে নেয়ার পরে তার মৃত্যু হয়। রাসেল উপজেলার পশ্চিম খাদা গ্রামের রুহুল আমিন জোমাদ্দারের পুত্র। একমাস আগে বিদেশ থেকে দেশে ফেরেন তিনি।
সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ তাছেন তালুকদার জানান, রাসেল এক মাস আগে সৌদি আরব থেকে বাড়িতে আসে। সোমবার বিকাল চারটার দিকে সে নিজের পুকুরে একটি সাবমারসিবল পাম্প লাগাতে গিয়ে অসাবধানতা বসত বিদ্যুৎ স্পৃষ্ট হয়। এ সময় তার চিৎকার শুনে বাড়ির লোকজন ছুটে গিয়ে পুকুর থেকে উদ্ধার করে সাথে সাথে তাকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর অবস্থার অবনতি হওয়ায় বাগেরহাট সদর হাসপাতালে সাস্থানন্তর করা হয়। সেখানে নেয়ার পর রাত ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। মঙ্গলবার জোহর নামাজ বাদ জানাজা শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন দেয়া হয়।
শরণখোলা থানার অফিসার ইন চার্জ মোঃ সাইদুর রহমান জানান, জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়া লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে
বার্তা প্রেরক
মোঃ নাজমুল ইসলাম সবুজ
বাগেরহাট প্রতিনিধি












