মেহেরপুরের গাংনীতে ডিবি পুলিশের অভিযানে ৫ বছরের সাজা প্রাপ্ত আসামী গ্রেফতার হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলার বামন্দী বাজার থেকে তাকে আটক করা হয়।
আটককৃত আসামী বামন্দী-নিশিপুরের মোঃ আহসান হাবিবের ছেলে শিমুল আলী।
জি আর ৮০/২০ মামলা সে পাঁচ বছর সাজা প্রাপ্ত হয় এবং ৫শ’ টাকা অনাদায়ে আরও তিন।মাসের কারাদন্ড প্রাপ্ত হয়।
দীর্ঘ দিন পলাতক আসামী শিমুল আলীকে ডিবি এস আই অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে এ এস আই মোঃ জসিম আলী সঙ্গীয় ফোর্স নিয়ে বামন্দী বাজার থেকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীকে জেল হাজতে প্রেরণ করা হবে বলে ডিবি সুত্রে জানা যায়
বার্তা প্রেরক
এ সিদ্দিকী শাহীন
মেহেরপুর প্রতিনিধি












