স্বপরিবারে গাংনীর মেয়র আহম্মেদ আলীর কোভিড-১৯ (করোনা) এর টিকা গ্রহন

স্বপরিবারে মেহেরপুরের গাংনীর পৌর মেয়র আহম্মেদ আলী করোনা প্রতিরোধে কোভিড-১৯ (করোনা) ভ্যাকসিন গ্রহন করেছেন।
মঙ্গলবার ২৩ ফেব্রæয়ারী বেলা ১১টার দিকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি তার স্ত্রী কন্যা ও জামায় সহ অন্যান্য সদস্যদের নিয়ে তিনি এ ভ্যাকসিন গ্রহন করেন।
এছাড়াও উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যা সেলিনা মমতাজ কাকলি ও পৌরসভার উচ্চমান সহকারি জামিরুল ইসলাম টিক্কা ভ্যাকসিন গ্রহন করেন।
ভ্যাকসিন গ্রহন শেষে মেয়ার আহম্মেদ আলী বলেন, আমাদের সকলেরই ভ্যাকসিন গ্রহন করা উচিৎ। এই ভ্যাকসিন গ্রহনে তিনি সুস্থ্য আছেন বলে জানান। এ সময় তিনি আরো বলেন বিশ্বের বেশিরভাগ দেশে এখনও ভ্যাকসিনের জন্য অপেক্ষা করছে অথচ আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের জনগণ বিনামুল্যে করোনা ভ্যাকসিন পাচ্ছে। তিনি সকল জনগনকে করোনা ভ্যাকসিন গ্রহন করে সুস্থ্য থাকার পরামর্শ দেন।

বার্তা প্রেরক
এ সিদ্দিকী শাহীন
মেহেরপুর প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন