মেহেরপুরের গাংনী পৌরসভার তিনবারের নির্বাচিত মেয়র আহম্মেদ আলীকে শুভেচ্ছা ও স্মারক সম্মাননা প্রদান করা হয়।
এস ফোর ইন্টারন্যাশনাল ট্রাভেল এন্ড হজ্ব এজেন্সীর মালিক শারমিন নাহার রিটা ও পরিচালক শফিকুল ইসলাম, মোঃ আব্দুল কাদের সবুজ মঙ্গলবার দুপুরে পৌর মেয়র আহম্মেদ আলীর কক্ষে এ সম্মাননা প্রদান করেন।
এ সময় পৌর মেয়র আহম্মেদ আলী জনগনের সুবিধার্থে সহজে যাতে সেবা দেওয়া যায় সে পরামর্শ দেন।
শুভেচ্ছা স্মারক প্রদানকালে পৌরসভার কর্মকর্তা কর্মচারি ও কাউন্সিলররা উপস্থিৎ ছিলেন।
বার্তা প্রেরক
এ সিদ্দিকী শাহীন
মেহেরপুর প্রতিনিধি












