ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর সিলোনিয়া নামকস্থানে সড়ক দূর্ঘটনায় সালাউদ্দিন অনিক (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার সকালে এই দূর্ঘটনায় ঝরে গেল একটি প্রাণ। নিহত অনিকের বাসা ঢাকার যাত্রাবাড়ীতে। শুক্রবার ভোরে বাসা থেকে সে সপরিবারে রাঙামাটি ভ্রমণের উদ্দেশ্য বেরিয়েছিলেন। অনিক তার ৭ জন বন্ধুকে নিয়ে বাইকে করে রাঙামাটি যাচ্ছিলেন। তার পরিবারের অন্য সদস্যরা যাচ্ছিলেন প্রাইভেট কার নিয়ে।
সকাল সাড়ে ৯টার দিকে ফেনীর সিলোনিয়া নামকস্থানে পৌঁছলে ঘাতক লরী অনিকের বাইককে চাপা দেয়। মুহুর্তেই তার নিথর দেহ সড়কের উপর পড়ে থাকতে দেখা যায়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ এসে অনিকের লাশ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
বার্তা প্রেরক
শেখ আশিকুন্নবী সজীব
ফেনী প্রতিনিধি












