কাদের মির্জা বিএনপি – জামায়াতের পেইড এজেন্ট, উন্মাদ 

নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জাকে বিএনপি-জামায়াতের পেইড এজেন্ট, টেন্ডারবাজ, চাঁদাবাজ, মাদকাসক্ত, দুশ্চরিত্র ও উন্মাদ-বেসামাল উল্লেখ করে ফেনীতে সংবাদ সম্মেলন করেছে আওয়ামী লীগ নেতারা।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) ফেনী শহরের একটি রেস্টুরেন্টে কাদের মির্জার মিথ্যাচারের বিরুদ্ধে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান  জহির উদ্দিন মাহমুদ লিপটন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আবদুল কাদের  মির্জা তারেক রহমানের সাথে আঁতাত করে বর্তমান আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে, জাতীয় ও স্থানীয় নেতাদের নিয়ে মিথ্যাচার করছে। লিপটন বলেন, তারেক রহমান মির্জাকে আশ্বাস দিয়েছেন আগামী সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী করা হবে। সেই আশ্বাসের কারণেই সে বিএনপি-জামায়াতের এজেন্ডা বাস্তবায়ন করছে।

লিপটন আরো বলেন,টেন্ডারবাজ,  সিএনজির টোল আদায়কারী, বাস ট্রাক থেকে চাঁদাবাজিসহ নানা অপকর্মের হোতা কাদের মির্জা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইমেজ ক্ষুন্ন করার জন্য আবোল তাবোল বক্তব্য শুরু করলে বিষয়টি আমাদের অনুভূতিতে আঘাত আসার কারণে আমরা তার বিরুদ্ধে মুখ খুলতে বাধ্য হয়েছি।

লিখিত বক্তব্যে আরো বলা হয়, কাদের মির্জার সন্ত্রাসের শিকার হয়ে অসংখ্য আওয়ামী লীগ নেতাকর্মী, সাধারণ মানুষ জীবন দিতে হয়েছে এবং ছাড়তে হয়েছে ঘরবাড়ি। কুখ্যাত সন্ত্রাসী নিজেকে বিখ্যাত বানানোর জন্য চট্টগ্রামে মেয়র পদে শপথ নিতে যাওয়ার পথে দাগনভূঁঞায় ভোর বেলায় নিজের গাড়িতে হামলার যে গল্প তৈরী করেছেন। তার কোন প্রমাণ দিতে পারবেনা।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ নেতারা আরো বলেন, আমরা কাদের মির্জাকে জানিয়ে দিতে চাই- আপনি সহজ পথে ফিরে আসুন, মিথ্যাচার থেকে সরে এসে সুস্থ্য ও সুন্দর রাজনীতিতে ফিরে আসুন। এসময় নেতারা আরো বলেন, কাদের মির্জা ও তার ছেলে মিলে বসুরহাটকে সন্ত্রাস ও মাদকের স্বর্গরাজ্য বানিয়েছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যাকশন হাইটসে একটি হোটেলে বৈঠক করেন এবং তারেক রহমানের সাথে ভিডিও কনফারেন্সে কথা বলে বাংলাদেশ আওয়ামী লীগ এবং সরকারের বিরুদ্ধে মিথ্যাচারে লিপ্ত হয়েছে।

সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন ফেনী জেলা যুব লীগের সভাপতি ও দাগনভূঁঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন, ফেনী পৌরসভার নব নির্বাচিত মেয়র ও ফেনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী। সংবাদ সম্মেলনে দলীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

বার্তা প্রেরক
শেখ আশিকুন্নবী সজীব
ফেনী প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন