বিএনপি ঘোষনা দিয়েছিল তারা ৬টি বিভাগে সমাবেশ দেবে। করোনা পরিস্থিতিতে বিএনপি মাঠে নামেনি কারোর সাহায্যে তারা এগিয়ে আসেনি। করোনা পরিস্থিতিতে তারা মনে করেছিল আওয়ামী লীগ ব্যার্থ হবে তারা আওয়ামী লীগের সমালোচনায় ব্যাস্ত ছিল। সোমবার ১৫ ফেব্রুয়ারী বিকেলে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে মেহেরপুরের গাংনী উপজেলা ও পৌরসভার উন্নয়নে জেলা আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত বিশাল জনসভায় এমনটি বলেন, অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন দোদুল।
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আঃ হালিমের সভাপতিত্বে প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজকে বাংলাদেশকে যে উন্নয়ন করে গেছেন বাংলাদেশকে আজকে বিশ্বের উন্নয়নের রোল মডেল করে গেছেন। আজকে এই বারো বছরে চারিদিকে যেদিকে তাকায় সেদিকে আমাদের জাতির জনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর সেই অবদান। রাস্তাঘাট স্কুল কলেজ মাদ্রাসায় সুন্দর সুন্দর ভবন। আমাদের নদীগুলো খনন হচ্ছে। স্বাস্থ্যখাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। চিকিৎসা সেবাকে একেবারে সকলের দোর গোড়ায় পৌছে দিয়েছে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে।
বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা বৃদ্ধি হতে যাচ্ছে। তিনি বলেন,যারা মুক্তিযুদ্ধ বিরোধী যারা রাজাকার আলবদর আলশামসকে নিয়ে রাজনীতি করে বিভিন্ন সময় ষড়যন্ত্র করে যাদেরকে আমরা দেখি বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়াকে কিনে যারা বাংলাদেশের এই উন্নয়নের গতিধারাকে বন্ধ করার জন্য যারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে সেই তারা আজ সব কিছুতে ব্যার্থ হচ্ছে। তারা আজ বুঝতে পেরেছে জাতির পিতার এই সংগঠনটি মানুষের কল্যাণে কাজ করছে দেশকে আজ এগিয়ে নিয়ে যাচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, বিশ্বের অনেক দেশের আগেই বাংলাদেশ করোনার ভ্যাকসিন পেয়েছে। এই করোনা কালে বিশ্বের অনেক দেশ ক্ষতি গ্রস্থ হয়েছে। কিন্তু আমাদের উন্নয়ন প্রকল্প থেমে নেই। বিশ্বের অনেক দেশকে ছাপিয়ে আমাদের প্রবৃদ্ধি এগিয়ে যাচ্ছে। বিশ্বের অনেক দেশ আছে যাদের প্রবৃদ্ধিতে ধ্বস নেমেছে। আজকে দেশকে এই পর্যন্ত আনতে পেরেছি সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে। সমস্ত পৃথিবীর মনোযোগের কেন্দ্রবিন্দু হয়ে গেছে এই বাংলাদেশ।
তিনি বলেন, আজ সকলে বিশ্বাস করে মাননীয় জননেত্রী শেখ হাসিনা এক যোগ্য প্রধানমন্ত্রী। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ আমাদের দেশ অদম্য গতিতে এগিয়ে চলেছে। আমাদের এখানে সমস্যার আগেই সমাধান হয়। মাননীয় প্রধানমন্ত্রীর সেই যোগ্যতার কারণে আজকে কিন্তু প্রত্যেকটি মানুষ বিশ্বাস করেন আমাদের প্রধানমন্ত্রী পারবেন দেশকে উন্নয়নের শিখরে পৌছে নিতে।
তিনি পৌরসভায় নৌকার প্রার্থীকে বিজয়ী করায় গাংনী বাসিকে ধন্যবাদ জানিয়ে বলেন মানুষ সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আওয়ামী লীগ সরকারে থাকলে দেশের মানুষের উন্নয়ন হয় এটা প্রত্যেক ক্ষেত্রে প্রমাণ হয়েছে।
তিনি বলেন বাংলাদেশের মানুষ এখন বিশ্বাস করেন মুজিবনগর খ্যাত এই মেহেরপুরকে প্রধানমন্ত্রী আলাদা নজরে দেখেন এখানে একজন জনপ্রশাসন মন্ত্রী দিয়েছেন। এই মন্ত্রীত্ব দেওয়ার মাধ্যমে মেহেরপুরকে তিনি আরও মর্যাদা বাড়িয়ে দিয়েছেন।
প্রতীমন্ত্রী ফরহাদ হোসেন দোদুল নব নির্বাচিত মেয়র আহম্মেদ আলীকে উদ্দেশ্য করে বলেন, উন্নয়ন কিন্তু বুঝে নিতে হবে। এলাকার উন্নয়নের জন্য অনেক সুযোগ আছে। তিনি বলেন উন্নয়ন বলতে শুধু রাস্তা ঘাটের উন্নয়ন না, উন্নয়ন বলতে মানুষের সাথে মানুষের উন্নয়ন। মানুষের সাথে ভাল ব্যবহারের উন্নয়ন। রাস্তা ঘাটের উন্নয়ন স্কুল কলেজের উন্নয়ন সকল কিছুর উন্নয়ন কিন্তু আপনাকে করতে হবে। তিনি মনে করেন গাংনী মেয়র আহম্মেদ আলী অত্যান্ত দক্ষতার সাথে এলাকার উন্নয়ন সাধিত করবেন। এটিই তার একমাত্র কাজ। মন্ত্রী বলেন আপনাকে সহযোগিতার ক্ষেত্রে সব সময় আমি প্রস্তুত আছি। তিনি বলেন মেহেরপুরের সাথে গাংনীকেও উন্নয়নে ভরপুর করতে চাই। তিনি বলেন আমি চাই বাংলাদেশের মধ্যে মেহেরপুর জেলাকে আর্থ সামাজিক উন্নয়নে অত্যান্ত সমৃদ্ধিশালি করতে।
করোনা কালিন সময় বিশাল জনসভাকে সফল করায় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন দোদুল গাংনীর আওয়ামী লীগ ও জনগনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক, মেহেরপুর-২ গাংনী আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ মকবুল হোসেন, পৌর মেয়র আহম্মেদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ইব্রাহীম শাহীন, জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক ওয়াসীম সাজ্জাদ লিখন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা ভাইসচেয়ারম্যান রাশেদুল ইসলাম জুয়েল, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমীন, পৌর আওয়ামী লীগের সভাপতি সানোয়ার হোসেন বাবলু, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সরফরাজ হোসেন মৃদুল, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ মোশাররফ হোসেন, রাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপু, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মকছেদুর রহমান মকছেদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তৌহিদুল ইসলাম তৌহিদ প্রমুখ। এ সময় উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সকল নেতাকর্মী স্থানীয় জনগন উপস্থিৎ ছিলেন।
বার্তা প্রেরক
এ সিদ্দিকী শাহীন
মেহেরপুর প্রতিনিধি












