আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

নওগাঁর আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৩৮) এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৭টার দিকে আত্রাইয়ের আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন সংলগ্ন ব্রিজের উপর কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু হয়। পরে দুপ দিকে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ।

এ বিষয়ে আত্রাই আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চত করে বলেন, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে পারবর্তীপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী উত্তরা ট্রেনে কাটা পড়ে এ নারীর মৃত্যু হয়। স্থানীয়রা নিহতের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে সান্তাহার রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়।

বার্তা প্রেরক
আব্দুল মজিদ মল্লিক
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন