বাগেরহাটের মোরেলগঞ্জে অসহায় শীতার্তদের প্রতি উষ্ণ ভালোবাসা প্রদানে শীতবস্ত্র বিতরণ করেছে বেপারী ফাউন্ডেশন। ১৪ ফেব্রুয়ারি শনিবার বিকেলে পৌরসভার বারইখালীতে মরহুম আবদুল জব্বার বেপারীর বসত বাড়িতে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন মরহুম অসির উদ্দিন বেপারীর দৌহিত্র এলাকার বিশিষ্ট মুরব্বী মো. আতাহার আলী ফকির। সভাপতিত্ব করেন বেপারী ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আলহাজ্ব মো. মকবুল হোসেন বেপারী। বেপারী ফাউন্ডেশনের সদস্য সচিব সাংবাদিক মুহাম্মদ রফিকুল ইসলাম মাসুমের সার্বিক ব্যবস্থাপনায় বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের যুগ্ম আহবায়ক যথাক্রমে মাষ্টার মো. এনামুল হক বেপারী, জালাল আহমদ ফারুক, মো. দেলোয়ার হোসেন।
এলাকার বিশিষ্ট জনদের মধ্যে উপস্থিত ছিলেন মো. জামাল হোসেন ফকির, মো. আবুল কালাম ফকির, মো. কবির হোসেন ফকির। অন্যানের মধ্যে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমে সহযোগীতা করেন বেপারী ফাউন্ডেশনের সদস্য যথাক্রমে মো. মনিরুজ্জামান মনির, মো. মিজানুর রহমান বেপারী, বিএম. মাসুদ, সাংবাদিক বিএম. মাহবুব, বিএম. এ লতিফ, বিএম. শমীম, বিএম. মানিক, মো. কবির হোসেন স্বপন, মো রফিকুল ইসলাম, বিএম. লিয়ন, বিএম. এ রশিদ, বিএম. স্বজল, বিএম সুমন, হাফেজ বিএম. নকিব, বিএম. সজল, বিএম. সাইফুল ইসলাম সজল, বিএম. আসিফ আশরাফ, মেহেদী হাসান সিয়াম, বিএম. নওশাদ, বিএম. আবিদ রহমান প্রমুখ।
বার্তা প্রেরক
এইচ এম জসিম উদ্দিন
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি












