বাগেরহাট পৌরসভা নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন শুরু হয়েছে। রবিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৮ টা থেকে ভোট গ্রহন কার্যক্রম শুরু হয়। এসময় প্রতিটি কেন্দ্রেই ছিলো ভোটারদের উপস্থিতি। বাগেরহাট পৌরসভার নির্বাচনে মেয়র পদে বর্তমান মেয়র আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খান হাবিবুর রহমান এবং বিএনপি মনোনীত প্রার্থী সাইদ নিয়াজ হোসেন শৈবাল প্রতিদ্বন্দীতা করছেন।এবং ৯টি সাধারণ ওয়ার্ডের মধ্যে ৬ টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন।
৫, ৬ ও ৭ নং সাধারণ ওয়ার্ডে আবুল হাশেম শিপন, তালুকদার আব্দুল বাকি এবং শাহ নেওয়াজ মোল্লা দোলন বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন। ৩টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন।পৌরসভা নির্বাচনে ৯টি ওয়ার্ডের ১৫টি কেন্দ্রে ৩৮ হাজার ২‘শ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ১৮ হাজার ৪‘শ ২১জন পুরুষ এবং ১৯ হাজার ৭‘শ৭৯ জন নারী রয়েছেন।
সুষ্ঠভাবে নির্বাচনের জন্য প্রতি কেন্দ্রে ১ জন করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট, প্রয়োজনীয় সংখ্যাক পুলিশ, আনছার ও ভোট গ্রহন কর্মকর্কতা নিয়োজিত রয়েছেন। বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা ও পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরাজী বেনজীর আহমেদ বলেন, শান্তিপূর্ণ ভাবে নির্বাচন শুরু হয়েছে। প্রতিকেন্দ্রে নির্বাহী ম্যাজিষ্ট্রেট রয়েছে। কোথাও কোন বিশৃঙ্খলা হলে আমরা তাৎক্ষনিকভাবে ব্যবস্থা গ্রহণ করব।
বার্তা প্রেরক
তানজীম আহমেদ
বাগেরহাট প্রতিনিধি












