তেঁতুলিয়ায় দু‘টি গাজা গাছসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে গোপন সংবাদেও ভিত্তিতে অফিসার ইনচার্জ আবু ছায়েম মিয়ার নির্দেশে এসআই ইয়াকুব আলী নেতৃত্বে এএসআই তাহমিদুল সঙ্গীয় ফোর্সসহ সদর ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের আবু সাইদ (৩২)র বাড়িতে অভিযান চালায়। এসময় তার বাড়ির আঙ্গিনায় রোপনকৃত দুটি গাছসহ তাকে আটক করা হয়। সে ওই গ্রামের আব্দুল সামাদের পুত্র।
এব্যাপরে এসআই ইয়াকুব আলী বাদী হয়ে ২০১৮ সালের মাদক নিয়ন্ত্রণ আইনে ৩৬ (১) সারনির ১৮ (ক) ধারায় তেতুলিয়া মডেল থানায় মামলা দায়ের করে তাকে জেল হাজতে পাঠানো হয়। অফিসার ইনচার্জ আবু ছায়েম মিয়া জানান, ডাংগাপাড়া গ্রামের এক বাড়িতে গাজার চাষ করা হচ্ছে এমন খবরের ভিত্তিতে সেখানে পুলিশ অভিযান চালায়। এসময় দু‘টি গাজা গাছসহ মালিক সাইদকে আটক করা হয়। সাঈদ বাড়ির আঙ্গিনায় দীর্ঘ দিন ধরে গাঁজার চাষ করে বিভিন্ন এলাকায় গাজা বিক্রি করে আসছিলেন বলে জানতে পেরেছি।
বার্তা প্রেরক
জাবেদুর রহমান জাবেদ
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি












