বাগেরহাটের মোংলা বন্দরকে ষড়যন্ত্র করে বিএনপি শেষ করেছিল, আওয়ামী লীগ ক্ষমতায় এসে সেটিকে পুনরুজ্জীবিত করেছে জানিয়ে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক বলেন, শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে মোংলা বন্দর আলোকিত হতো না। সোমবার (৮ ফেব্রুয়ারি) সকালে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় তিনি এ মন্তব্য করেন।
আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত এ সভায় পৌরসভার নির্বাচন প্রসঙ্গে টেনে তিনি এসময় বলেন, দীর্ঘ ১০ বছর পর হওয়া মোংলা পৌরসভা নির্বাচন সুষ্ঠ হয়েছে। এই নির্বাচনে জনগন সাড়া দিয়ে মেয়র থেকে শুরু করে আ’লীগ সমর্থিত ১২ কাউন্সিলর প্রার্থীকে জয়ী করেছেন।
সাতবার এ পৌরসভা নির্বাচনে এবারই প্রথমবার আওয়ামী লীগ সমর্থিতদের জয় হওয়ায় পৌরসভাকে আওয়ামী লীগের ঘাঁটি বানাতে দলীয় নেতা কর্মীদের নির্দেশও তিনি। পাশাপশি নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের হুশিয়ারী করে বলেন, আগে যা যা করেছেন ৯ ফেব্রুয়ারি শপথ গ্রহণের পর তা ভুলে যান। অসৎ কার্যকলাপসহ জমি দখল করবেন না বলেও নবনির্বাচদের নির্দেশনা দেন মোংলা-রামপালের সাবেক এই সংসদ সদস্য।
আগামী ইউনিয়ন পরিষদের নির্বাচনে যাকে মনোনয়ন দেয়া হবে তার পক্ষে কাজ করতে নেতা কর্মীদের আহবানও করেন তিনি। বর্ধিত এ সভায় মোংলা উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, পৌর আওয়ামী লীগের সভাপতি ও নব নির্বাচিত পৌরসভার মেয়র শেখ আব্দুর রহমান, নবনির্বাচিত কাউন্সিলররা ছাড়াও আওয়ামী লীগ নেতা মোঃ ইব্রাহিম হোসেন ও কামরুজ্জামান জসিমসহ প্রমুখ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
বার্তা প্রেরক
মোঃ নাজমুল ইসলাম সবুজ
বাগেরহাট জেলা প্রতিনিধি












