আত্রাইয়ে ২য় দিনে করোনার টিকা নিতে ব্যাপক সাড়া

নওগাঁর আত্রাইয়ে ২য় দিনে করোনা ভাইরাস এর ভ্যাকসিন (টিকা) নিতে ব্যাপক সাড়া। আজ শুরুতেই নওগাঁ পল্লী সমিতির আত্রাই জোনাল অফিস এর এজিএম মোঃ ফিরোজ জামান, আত্রাই থানা ওসি (তদন্ত) মোজাম্মেল হক ও সোনালী ব্যাংক আত্রাই শাখার ব্যবস্থাপক এবিএম আব্দুল হাকিম সহ উপজেলার নিবন্ধনকৃত রাজনৈতিক নেতাকর্মী এবং সাধারণ মানুষ করোনা প্রতিরোধে টিকা নিয়েছেন।

২য় দিনে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভ্যাকসিন দেওয়া হয়। এর আগে গত রবিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইফতেখারুল ইসলাম নিজে এ টিকা গ্রহণের মধ্য দিয়ে করোনা ভাইরাসের টিকা প্রদান কার্যক্রম এর আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন। পরে নিবন্ধনকৃত ব্যক্তিরা টিকা গ্রহণ করেন।
অফিস সূত্রে জানা যায়, নিবন্ধনকৃত তালিকায় আজ ১শ জনের মধ্যে নিউজ লেখা পযন্ত ৭৪জন এ করোনা টিকা দেওয়া হয়েছে।

বার্তা প্রেরক
আব্দুল মজিদ মল্লিক
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন