নওগাঁর আত্রাইয়ে বিনা-৯ জাতের সরিষার বাম্পার ফলন উপলক্ষে উপজেলার সিংসাড়া সরকারি প্রাথমিক মাঠে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। রবিবার(৭ ফেব্রুয়ারী) বিকালে স্থানীয় প্রায় দেড় শতাধিক কৃষকের উপস্থিতিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আত্রাই,নওগাঁর আয়োজনে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। মাঠ দিবসে উপস্থিত থেকে কৃষকদের বিভিন্ন পরামর্শ দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কেএম কাওছার হোসেন,উপজেলা উপ-প্রকৌশলী বীজ সংরক্ষণ কর্মকর্তা ওসমান আলী, আহসানগঞ্জ ব্লকের বি,এস মো.আব্দুল লতীফ,ব্রজপুর ব্লকের বি,এস ইমদাদ হোসেন।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সাবেক ইউপি সদস্য মো.দেওয়ান বেসারততুল্যা,ইউপি সদস্য নাজির উদ্দিন,আশরাফুল ইসলাম মিঠু প্রমূখ।অনুষ্ঠানে বক্তারা জানান, ধানসহ অন্যান্য ফসলের পাশাপাশি বিনা-৯ সরিষার আবাদ খুবই লাভজনক। এটি চাষে তুলনামূলক কম সময় লাগে। এতে বিঘা প্রতি ফলন হচ্ছে ৬/৮ মণ।
মাঠ দিবসে বিনা সরিষা-৯ চাষ করে সাবলম্বী হওয়া দুই জন কৃষক মো.খোরশেদ ও আক্কাস আলী বক্তব্য রাখেন।
বার্তা প্রেরক
আব্দুল মজিদ মল্লিক
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি












