হোমনায় করোনা ভাইরাসের টিকদান কর্মসূচীর উদ্বোধন

সারাদেশের ন্যায় আজ রবিবার হোমনা উপজেলায় করোনা ভাইরাসের টিকাদান কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত থেকে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুমিল্লা-২ হোমনা ও তিতাস আসনের এমপি সেলিমা আহমাদ। এসময় উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম, ইউএনও রুমন দে, উপজেলা ভাইস চেয়ারম্যান মহসিন সরকার ও নাছিমা আক্তার রিনাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নার্সসহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রথম দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুস সালাম সিকদার, স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. শহিদ উল্লাহ, মাহবুবুর রহমান, লুৎফন নাহার নিবির ও সিনিয়র স্টাফ নার্স জাহানারা বেগমসহ ১০ জন টিকা নেন। এ পর্যন্ত উপজেলার ২৪৬ জন ব্যক্তি টিকাদানের জন্য রেজিস্ট্রেশন করেছেন বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুদুস সালাম সিকদার।

বার্তা প্রেরক
মোঃ কামাল হোসেন
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন