বাগমারায় বাসুপাড়া ইউনিয়নে ফ্রিজকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

রাজশাহীর বাগমারা উপজেলার বাসুপাড়া ইউনিয়নের নরসিংহ পুর উচ্চ বিদ্যালয় মাঠে নরসিংহ পুর কিশোর একাডেমির আয়োজনে শুক্রবার (৫ই ফ্রেরুয়ারী) বিকাল ৩ ঘটিকার সময় ফ্রিজকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। আজকের  খেলায় যে দুটি দল অংশ গ্রহন করে তারা হলে, চব্বিশ নগর ফুটবল একাডেমি রাজশাহী, ও তানোর আদিবাসী ফুটবল দল। উক্ত খেলায় চব্বিশনগর ফুটবল একাডেমি রাজশাহী ট্রাইব্রকারে ৫-৪ গোলে  তানোর আদিবাসী কে পরাজিত করে জয়লাভ করে।

উক্ত ফুটবল টুর্নামেন্টের সভাপতি করেন, বিহেড ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবু বাক্কার সিদ্দিক, এবং ফ্রিজকাপ ফুটবল টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষকতায় ছিলেন, ছালেমা সমবায় সমিতির ব্যবস্থাপনা পরিচালক ও যুবলীগ নেতা মোঃ শাহিন আহমেদ। টুর্নামেন্টের সভাপতি ও প্রধান পৃষ্ঠপোষক তারা দুই জনে বলেন, ফুটবল খেলা বাঙালি জাতির প্রাণের খেলা তাই এ খেলা দেখার জন্য দুরদুরান্ত হতে অনেক দর্শক শ্রোতা আমাদের এ মাঠে আসেন। তাই সকল দর্শক শ্রোতাকে ধৈর্য্য ধরে আজকের খেলা সহ আগামী খেলা গুলো উপভোগ করার জন্য তারা আহবান জানান।

উক্ত খেলা আরও যারা উপস্থিত ছিলেন, বিহেড ফাউন্ডেশনের ম্যানেজার মোঃ আজিজুর রহমান, যুবলীগ নেতা মোঃ নাহিদ হাসান, বিহেড ফাউন্ডেশনের হাটগাঙ্গোপাড়া শাখার ম্যানেজার মোঃ সোহরাফ হোসেন সহ স্থানীয় নেতাকর্মী প্রমুখ। এবং খেলাটি পরিচালনা করেন, বাগমারা উপজেলার ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম মীর ও ধারাভাষ্যকার হিসেবে উপস্থিত ছিলেন বাগমারা উপজেলার সুনামধন্য ধারাভাষ্যকার মোঃ নজরুল ইসলাম মীর ও সিরাজুল ইসলাম।

বার্তা প্রেরক
মোঃ সাইফুল ইসলাম
বাগমারা (রাজশাহী) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন