আগামী ৭ ফেব্রুয়ারি সারা দেশে করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম শুরু করা হবে। তাই জেলার ১১টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাসের ভ্যাকসিন শুক্রবার ৫ই ফেব্রুয়ারি সরবরাহ করা হয়েছে। এদিন সকাল ১০টায় জেলা সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গন থেকে এই কার্যক্রম শুরু করা হয়। জেলায় প্রথম ধাপে ৮৪হাজার ভ্যাকসিন বরাদ্দ দেওয়া হয়েছে। করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রয়োগের সকল প্রস্তুতি ইতোমধ্যেই জেলা সিভিল সার্জন অফিস সম্পন্ন করেছে। পুলিশ পাহারার মাধ্যমে প্রতিটি উপজেলায় করোনা ভাইরাসের ভ্যাকসিন সরবরাহ করা হয়েছে।
প্রথম ডোজ দেওয়ার ৪ সপ্তাহ পর আবার দ্বিতীয় ডোজ প্রয়োগ করা হবে। ভ্যাকসিন প্রয়োগের সিরিঞ্জসহ অন্যান্য উপকরণও বিতরণ করা হয়েছে। নওগাঁর সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ জানান জেলার সদর উপজেলায় ১৩০৯, আত্রাই উপজেলায় ৬২৪, রাণীনগর উপজেলায় ৫৯৭, বদলগাছী উপজেলায় ৬৫০, মান্দা উপজেলায় ১১৭৫, ধামইরহাট উপজেলায় ৫৯৭, মহাদেবপুর উপজেলায় ৯৪৬, নিয়ামতপুর উপজেলায় ৮০২, পত্নীতলা উপজেলায় ৭৪৯, পোরশা উপজেলায় ৪২৭ ও সাপাহার উপজেলায় ৫২৩ ডোজ করোনা ভাইরাসের ভ্যাকসিন সরবরাহ করা হয়েছে।
তিনি আরো বলেন এই ভ্যাকসিন নিতে হলে অ্যাপসের মাধ্যমে আবেদন করতে হবে। প্রথমে আমরা সরকারের প্রদান করা তালিকায় অর্ন্তভ’ক্ত ব্যক্তিরা অ্যাপসের মাধ্যমে আবেদন করে ভ্যাকসিন গ্রহণ করতে পারবেন। এছাড়া নাগরিকদের মধ্যে প্রথম’সারীর করোনা যোদ্ধা এবং প্রবীণ অর্থাৎ ৫৫ উর্ধ বয়স্ক মানুষদের এই ভ্যাকসিন প্রয়োগ করা হবে। পরবর্তিতে সরকারের নির্দেশনা মোতাবেক আমরা জেলার সকল নাগরিকদের পর্যায়ক্রমে এই ভ্যাকসিন প্রয়োগ করা হবে।
বার্তা প্রেরক
আব্দুল মজিদ মল্লিক
নওগাঁ প্রতিনিধি












