দৃষ্টি প্রতিবন্ধি পরিবারকে ফেনী সানরাইজ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী ও শীতবস্ত্র প্রদান

ডাক্তারের ভুল চিকিৎসায় চোখের আলো হারিয়েছে ফেনীর দাগনভূঁঞা  উপজেলার রাজাপুর ইউনিয়নের রিক্সাচালক মোহাম্মদ আলী মিন্টু মিয়া। একসময় রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করলেও চোখ হারিয়ে ২ সন্তান ও স্ত্রীকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। প্রতিবেশীরা সহযোগিতা করলে দু’মুঠো ভাত জুড়ে, অন্যথায় অভূক্ত থাকতে হয় পরিবারের সকল সদস্যদের। স্ত্রী নিলুফা ইয়াছমিন বাসা-বাড়ীতে কাজ করে মাঝেমধ্যে খাবার সংগ্রহ করেন, অসুস্থ থাকলে তাও জুটে না।

রাজাপুর ইউনিয়নের পশ্চিম জয়নারায়নপুর গ্রামে নিজের পৈত্রিক ভিটায় দুই ডিসিম জায়গায় তিন ভাই বসবাস করেন। প্রথম অবস্থায় সরকারি-বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে আসলেও একসময় তা পুরিয়ে যায়। অন্ধত্ব ও কর্মহীন হয়ে দু’সন্তানের অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে দিনাতিপাত করছেন।

শুক্রবার (০৫ ফেব্রুয়ারি) বিকেলে ফেনীর স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন সানরাইজ যুব ওয়েলফেয়ার ফাউন্ডেশন ১ মাসের খাদ্য সামগ্রী, শীতবস্ত্র ও নগদ অর্থ প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা সদস্য সাংবাদিক এন এন জীবন, রাজাপুর উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাঈন উদ্দিন, সানরাইজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাংবাদিক এম শরীফ ভূঁঞা, সদস্য এবিএম রিয়াজুল ইসলাম, এস এইচ সুজন প্রমুখ।

বার্তা প্রেরক
শেখ আশিকুন্নবী সজীব
ফেনী প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন