ফেনীর সোনাগাজীর মতিগঞ্জ ইউনিয়নের দুস্থ মহিলাদের মাঝে (ভিজিডি) কর্মসূচির আওতায় ২০২১-২০২২ চক্রের উপকারভোগীদের ভিজিডি কার্ড ও চাউল বিতরণ করা হয়। বৃহস্পতিবার সকালে মতিগঞ্জ ইউনিয়ন পরিষদ চত্ত্বরে অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রবিউজ্জামান বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা অজিত দেব।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ জাকির হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মাইনুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নার্গিস আক্তার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাঃ মাহফুজ আলম মিয়াজী, ইউপি সচিব সুবল চন্দ্র। ছাত্রলীগ নেতা ইকরামুল হক সোহেলের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্য অজয় কুমার শীল ভুট্টু, আবু সুফিয়ান, সকল ইউপি সদস্যবৃন্দ ও মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।
বার্তা প্রেরক
শেখ আশিকুন্নবী সজীব
ফেনী প্রতিনিধি












