পাবনার সুজানগরের হাটখালী ইউনিয়নে ৩ শত হতদরিদ্র শীতার্ত নারী-পুরুষদের মাঝে কম্বল বিতরণ করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ হাটখালী ইউনিয়ন শাখা। হাটখালী ইউনিয়ন যুবলীগ ২ ফেব্রুয়ারী (বুধবার) দুপুরে উপজেলার হাটখালী ইউনিয়নের সাগতা গ্রামে পৌরসভা মাঠে এ কম্বল বিতরণের আয়োজন করা হয়।এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুজানগর উপজেলা যুবলীগের সভাপতি সরদার রাজু আহমেদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুজানগর উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম তমাল সভাপতিত্ব করেন, হাটখালী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি নরুল ইসলাম রিপন।
পরিচালনা করেন হাটখালী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ ফজলুল হক ফজলু
বক্তারা বলেন, শীতার্ত মানুষের জন্য আজ আমরা শীতবস্ত্র নিয়ে এসেছি। একটি মানুষও যেন চলমান শীতে কষ্ট না পায় এ জন্য সমাজের বিত্তবানদের শীতার্ত মানুষের পাশে থাকার আহবান জানান তারা। আলোচনা শেষে অসহায় শীতার্তদের হাতে কম্বল তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।
বার্তা প্রেরক
রাসেল মাহমুদ
সুজানগর (পাবনা) প্রতিনিধি












