আওয়ামীলীগ সম্ভাব্য প্রার্থীদের প্রচার-প্রচারণা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে উপজেলার শালবাহান ইউনিয়নে জমে উঠেছে সম্ভাব্য প্রার্থীদের প্রচার-প্রচারণা। প্রার্থীরা উঠোন বৈঠক, নির্বাচনী সভা ও ভোটারদের দ্বারে দ্বারে দো’আ চাচ্ছেন, সরগরম হয়ে উঠেছে প্রার্থীদের পদচারণায়। অপরদিকে ইউনিয়নগুলোতে বর্তমান ক্ষমতাসীন দলের চলছে ওয়ার্ডে ওয়ার্ডে বর্ধিত সভা।মঙ্গলবার রাতে শালবাহান ইউনিয়ন আওয়ামীলীগের ১ ও ২ নং ওয়ার্ড এর বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বর্ধিত সভায় তফিজুল হকের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী মাহমুদুর রহমান ডাবলু।

এ সময় বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শালবাহান ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মঞ্জুরুল হক মঞ্জু, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম লালু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক আব্দুর রাজ্জাক আকন্দ, সফিউল ইসলাম বুলবুল, হবিবর রহমান হবি, বাবুল আক্তার প্রমুখ। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীণ আওয়ামী নেতা আলহাজ্ব দারাজ আলী, একরামুল হক, আমিনুর রহমান আমিন, জাহেদ আলী, আসাদুল হক ও জমিরুল ইসলাম ও রুহুল আমিন প্রমুখ। এর আগের দিন বোয়ালমারী বাজারে ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

দেশের প্রথম ধাপে তেতুলিয়া উপজেলার নির্বাচন হওয়ার কথা রয়েছে। দলীয় প্রতীকে মনোনয়ন প্রত্যাশী শালবাহান ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম লালু, আব্দুর রাজ্জাক আকন্দ ও শফিউল আলম বুলবুল। আ’লীগের মনোনয়ন প্রত্যাশী এ তিন প্রার্থীর একই সভা মঞ্চে অংশ নিয়ে বক্তব্য রাখেন। স্বাধীনতার পর এ ইউনিয়ন পরিষদে আওয়ামীলীগের কোন প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হতে পারেননি। গত ইউপি নির্বাচনে শালবাহান ইউনিয়নের নুরুল ইসলাম লালুকে নৌকা প্রতীকে মনোনয়ন দিলেও তিনি অল্প কয়েক ভোটের ব্যবধানে হেরে যান। তাই আসন্ন নির্বাচনে দল যাকেই মনোনয়ন দিবেন, তার পক্ষে একযোগে কাজ করে নৌকা প্রার্থীর পক্ষে জয় ছিনিয়ে আনতে সকল নেতাকর্মীদের আহবান জানানো হয়।

বার্তা প্রেরক
জাবেদুর রহমান জাবেদ
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন