হোমনা উপজেলা ছাত্রলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

আগামী ১৪ ফেব্রুয়ারী হোমনা পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগের মেয়র প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে উপজেলা ছাত্রলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার স্থানীয় এমপি সেলিমা আহমাদের হোমনাস্থ রাজনৈক কার্যালয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. ফয়সাল সরকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি মো. আবু কাউসার অনিক।

বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সেক্রেটারী গাজী মো. বোরহান উদ্দিন ভূইয়া।উপজেলা ছাত্রলীগ সেক্রেটারী ফোরকানুল ইসলাম পলাশের উপস্থাপনায় অন্যদের মধ্যেবক্তব্য দেন বর্তমান পৌর মেয়র ও আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী এড. মো. নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মহসিন সরকার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান খোকন, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সহসভাপতি মো. রফিকুল ইসলাম প্রমুখ।

বার্তা প্রেরক
মোঃ কামাল হোসেন
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন