সুবিধাবঞ্চিত ও পথ শিশুদের নিয়ে প্রথম আলো ফেনী বন্ধুসভার আয়োজনে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) বিকেলে শহরের মিজান রোডের জুম্মা শপিং সেন্টারের ছাদে উদ্বোধনের অপেক্ষাকৃত “স্কাই লাউঞ্জ বিস্ট্রো” রেষ্টুরেন্টে উৎসব মুখর পরিবেশে এ পিঠা উৎসব পালন করা হয়।
প্রথম আলো ফেনী বন্ধুসভার সভাপতি শেখ আশিকুন্নবী সজীবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিজয় নাথের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ফেনী বন্ধুসভার উপদেষ্ঠা মো: আবুল খায়ের, সাবেক সভাপতি ও উপদেষ্ঠা মো: হারুন উর রশিদ, দৈনিক মানব জমিনের ফেনী প্রতিনিধি নাজমুল হক শামীম, দৈনিক অজেয় বাংলার নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঁঞা, প্রথম আলোর সোনাগাজী প্রতিনিধি আমজাদ হোসাইন, ফেনী বন্ধুসভার সাবেক সভাপতি জহিরুল ইসলাম জহির,সহ-সভাপতি মনিকা রায়, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন।
এতে আরো উপস্থিত ছিলেন বন্ধুসভার নুর হোসেন নসীব,মেহেরজাবীন রাখী,সাবরিনা তাবাসসুম শ্রাবন্তী, তানজিনা সুলতানা তিশা, হৃদিতা রায়,তৌহিদুল ইসলাম মোল্লা,ফারজানা আহমেদ অহনা,মো: সবুজ,শরীফুল ইসলাম,আছাদ,সুশান্ত প্রমুখ।
অনুষ্ঠানে ফেনী শহরের বিভিন্ন এলাকার সুবিধাবঞ্চিত ও পথ শিশুদের মধ্যে পাটিসাপটা, পুলি পিঠা, ডালের পিঠা,সুজিপিঠা,ফুলপিঠা ও খেজুরের রসের পায়েসসহ বিভিন্ন ধরনের পিঠা আপ্যায়ন ও বিতরণ করা হয়। অনুষ্ঠানে বন্ধুসভার বর্তমান ও সাবেক বন্ধুরাও অংশ নেন।
বার্তা প্রেরক
শেখ আশিকুন্নবী সজীব
ফেনী প্রতিনিধি












