রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র,গোবিন্দপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক সহকারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সৎ সাহসী ও বিশিষ্ট্য সমাজ সেবক আশরাফুল আলম আর নেই,(ইন্নালল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)।তিনি গত রবিবার রাত্রী আনু:১১.০০টাই হঠাৎ করেই স্ট্রোক করেন। তখন সঙ্গে সঙ্গে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত্রী আনু:১.৩০ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।তিনি মাড়িয়া গ্রামের মৃত কায়উম উদ্দিন প্রাং এর ৪র্থ পুত্র। সোমবার বিকেল ২.০০টাই মাড়িয়া কলেজ মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
এ সময় জানাযায় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ,বাগমারা উপজেলা বিএনপির সভাপতি ডিএম জিয়াউর রহমান,বাগমারা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আল মামুন প্রাং সহ হাজারো মানুষের উপস্থিতিে জানাযার নামাজ শেষে তার নিজ গ্রামে বাবার কবরের পাশে শায়িত করা হয়।
বার্তা প্রেরক
মোঃ সাইফুল ইসলাম
বাগমারা (রাজশাহী) প্রতিনিধি












