হয়রানী মুলোক মিথ্যা মামলা থেকে অব্যাহতির দাবিতে মেহেরপুরে পুলিশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মিথ্যা ও হয়রানী মুলোক মিথ্যা মামলা থেকে অব্যাহতি ও সুবিচারের দাবিতে পুলিশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে মেহেরপুরের গাংনী উপজেলার করদমী গ্রামের মৃত আফেল উদ্দিনের ছেলে হার্ডওয়্যার ব্যবসায়ী মোঃ আব্দুল হান্নান।

সোমবার বেলা সাড়ে ১১টার সময় মেহেরপুর জেলা প্রেসক্লাবে তিনি এই সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তিনি নিজ স্বাক্ষরিত লিখিত বক্তব্যে বলেন, এলাকার কিছু সন্ত্রাসী, চাঁদাবাজ কালোবাজারি ও মাদকব্যবসায়ীদের সাথে জড়িত ব্যাক্তিদের দ্বারা প্রভাবিত হয়ে ২০১৮ সালের নভেম্বর মাসের ১৯ তারিখে রাতে তৎকালিন বামন্দী ক্যাম্পেরে এস আই আঃ হান্নান ও আর ওয়ান মোস্তফা আহম্মেদ সহ প্রশাসনের আরো কয়েকজন সদস্য মিলে তাকে তুলে নিয়ে কাছে থাকা ৮৩ হাজার টাকা টর্চ লাইট কেড়ে নেয় বলে দাবি করেন। কয়েক মিনিট পর আর ওয়ান মোস্তাক আহম্মেদসহ আরো ৩জন আঃ হান্নানকে মাইক্রো গাড়িতে উঠিয়ে নেয় বলে তিনি তার বক্তব্যে জানান।

তিনি সংবাদ সম্মেলনে আরও জানান তার পতিপক্ষের ( ২০৭/১৯) এর আসামীদের সাথে আর ওয়ান মোস্তফা আহম্মেদ অস্ত্র,গাঁজা ও টাকা পয়সা লেনদেন করে একই উপজেলার পলাশী পাড়া গ্রামের মাঠের মধ্যে চোখ বেঁধে ১০ থেকে ১২ লক্ষ টাকা দাবি করে অন্যথায় তাকে মেরে ফেলা হবে বলে হুমকি দেওয়া হয়। টাকা দিতে না পারায় তাকে মেরে ফেলার জন্য প্রস্তুতি নিতে বলে এবং মরার আগে কিছু খাবে কিনা জিজ্ঞাসাও করে বলে সংবাদ সম্মেলনে জানান তিনি।

পরে আর ওয়ান মোস্তাফিজের ফোনে একটি কল আসলে সে কথা বলে আঃ হান্নানের সাথে কথা বলতে বলে। ঐ ফোনে আঃ হান্নানের যুবলীগের পরিচয় পেলে তাকে বেচে গেলি বলে জানায় মোবাইল ফোনের কলদাতা। পরে ঐ ঘটনার দিন রাত সাড়ে১০টার সময় তাকে থানায় হস্তান্তর করে বলে সংবাদ সম্মেলনে জানান আঃ হান্নান।

এদিকে আটকবস্থা থেকে আঃ হান্নানকে ছেড়ে দেওয়ার নামে আর ওয়ান মোস্তফা তার ছোটভাই মুন্নাতের কাছ থেকে ৫ লক্ষ টাকা নেয়ার পরেও ছেড়ে না দিয়ে তাকে অস্ত্র ও মাদক মামলায় কোর্ট হাজতে প্রেরণ করে। আঃ হান্নান জানান অনেক দিন কারাভোগের পর তিনি মুক্ত হয়ে সুবিচার পাওয়ার জন্য ২০১৯ সালের এপ্রিল মাসে ১৬ তারিখে বাংলাদেশ মানবধিকারের মাধ্যমে প্রশাসনের উচ্চমহলে তিনি আবেদন করেন। পরে একই বছরে জুলাই মাসের ৮ তারিখে মেহেরপুর কোর্টে এসআই মকবুল হোসেন ও আর ওয়ান মোস্তফা আহম্মেদ এর বিরুদ্ধে মামলা করেন যার মামলা নং-২০৭/১৯ বলে তিনি জানান ।মামলাটি বর্তমানে সিআইডিতে তদন্তাধীন রয়েছে।

সংবাদ সম্মেলনে আঃ হান্নান বলেন এতো কিছুর পরও তারা আমার বিরুদ্ধে আবারও মিথ্যা মামলা দায়ের করেছে শুধু মাত্র হয়রানী দেওয়ার জন্য। তিনি এই হয়রানী থেকে মুক্তি পেতে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষন করেন। গাংনী থানার ওসি বজলুর রহমান জানান এ বিষয়টি যেহেতু আমি আসার আগের ঘটনা। কী ঘটেছে আমার জানা নেই।

বার্তা প্রেরক
এ সিদ্দিকী শাহীন
মেহেরপুর প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন