মেহেরপুরে ডিবি পুলিশের অভিযানে ১৫ বোতল ফেন্সিডিলসহ একজন আটক হয়েছে।
শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার পিরোজপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃত হলো ঐ গ্রামের মৃত মহাম্মত আলির ছেলে আমিরুল ইসলাম (৪৬)।
জেলা গোয়েন্দা (ডিবি) সুত্রে প্রকাশ, গোপন সংবাদের ভিত্তিতে এসআই অজয় কুন্ডুর নেতৃত্বে এএসআই হাবিব ও জসিম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে পিরোজপুর গ্রাম থেকে তাকে আটক করে। এসময় তার নিকট থেকে ১৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটক আমিরুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হবে বলে জানা গেছে।
বার্তা প্রেরক
এ সিদ্দিকী শাহীন
মেহেরপুর প্রতিনিধি












