শৈলকুপা উপজেলা পরিষদের উপনির্বাচনে নৌকা পেলেন শিকদার মোশাররফ হোসেনের সহধর্মিণী

আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদের উপ নির্বাচন। এ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রাার্থীর নাম ঘোষণা করেছে দলটি। এতে আওয়ামী লীগের নৌকার প্রার্থী হিসাবে মনোনীত হয়েছেন শৈলকুপা উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মরহুম (আমৃত্যু) শিকদার মোশাররফ হোসেন সোনা’র সহধর্মিণী শেফালী বেগম।

শনিবার (৩০ জানুয়ারি) দুপুরে উপজেলা ও জেলা আওয়ামী লীগের একাধিক নেতাকর্মী এ তথ্য নিশ্চিত করেছেন। গণভবনে দলীয় মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে প্রার্থীতা চূড়ান্ত করায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে নৌকার প্রার্থীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রার্থীর কর্মী ও সমর্থকরা। উল্লেখ্য, এই প্রথম নারী প্রর্থী হিসাবে শৈলকুপা উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলেন শিকদার সহধর্মিণী শেফালী বেগম।

বার্তা প্রেরক
মনিরুজ্জামান সুমন
ঝিনাইদহ প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন