আটোয়ারীতে ফেন্সিডিল সহ এক যুবক আটক

পঞ্চগড়ের আটোয়ারীতে ফেন্সিডিল সহ এক যুবককে আটক করার খবর পাওয়া গেছে। থানাসূত্রে জানাগেছে, শনিবার দুপুরে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে এসআই মোকারম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বামনকুমার পুহাতু পাড়া এলাকায় অভিযান চালিয়ে আটকৃত যুবকের শয়নঘড় থেকে ৮৭ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিল সহ তাকে আটক করে থানায় নিয়ে আসে।

আটকৃত যুবক উপজেলার আলয়াখোয়া ইউনিয়নের বামনকুমার পুহাতু পাড়া এলাকার হাবিবুর রহমানের পুত্র কাউছার আলম (১৯)। শনিবার বিকেলে কাউছার আলম এর নামে মাদক আইনে মামলা রুজু করে পঞ্চগড় আদালতের মাধ্যেমে জেল হাজতে প্রেরণ করা হয়। এ বিষয়ে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিল সহ এক যুবককে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত যুবক এর বিরুদ্ধে আটোয়ারী থানায় পূর্বের একটি চলমান মাদক মামলাও রয়েছে।

বার্তা প্রেরক
এ রায়হান চৌধূরী রকি
আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন