বাগেরহাটের মোড়েলগঞ্জ পৌরসভার নির্বাচন এর ভোট গ্রহন শেষে ভোট গণনা শুরু হয়েছে। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী শনিবার (৩০ জানুয়ারী) বিকাল ৪.০০ টা পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। কেন্দ্রে কেন্দ্রে চলছে গণনা। প্রার্থী ও সমর্থকরা অপেক্ষায় আছেন ফলাফলের। কে হাসবে শেষ হাসি তাই নিয়ে চলছে জল্পনা-কল্পনা। সাধারণ ভোটারদের আগ্রহও কম নয় ফলাফল নিয়ে। নিজের পছন্দের প্রার্থীর বিজয়ই কামনা করছেন তারা।
উল্লেখ্য মেয়র পদে বর্তমান মেয়র আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মনিরুল হক তালুকদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় এই পৌরসভায় শুধুমাত্র কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ৯টি সাধারণ ওয়ার্ডে ৪৩ জন এবং ৩টি সংরক্ষিত মাহিলা ওয়ার্ডে ১২জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। ৯টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৫‘শ জন। এর মধ্যে ৮ হাজার ৮৬ জন পুরুষ এবং ৮ হাজার ৪‘শ ১৪ জন নারী ভোটার রয়েছেন।
বার্তা প্রেরক
তানজীম আহমেদ
বাগেরহাট প্রতিনিধি












