বাগেরহাটে ইউপি নির্বাচনে মনোনয়োন প্রত্যাশী বিজেপি নেতা শাওনের গণসংযোগ

তফসিল ঘোষনার পুর্বেই দলীয় মনোনয়ন ও ভোটারদের পক্ষে নিতে গণসংযোগ শুরু করেছেন সম্ভাব্য প্রার্থীরা। এর অংশ হিসেবে বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী বিজেপি নেতা আব্দুল্লাহ আল ইমরান শাওন নিয়মিত গনসংযোগ ও সামাজিক বিভিন্ন কাজ করে চলেছেন। বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ডের মাধ্যমে তরুন এই নেতা মানুষের মনে জায়গা করে নিয়েছেন ।স্থানীয়রা জানিয়েছেন করোনাকালীন সময়ে সাধ্যমত এলাকাবাসীর যে কোনো প্রয়োজনে পাশে থেকেছেন তিনি।

বেমরতা ইউনিয়নের মাদ্রাসা বাজার এলাকার মনিরুল ইসলাম, সাবুল শেখ, আলী আকবর বলেন, শাওন আমাদের এলাকার ছেলে। সে ভদ্র ও শিক্ষিত। ছোটবেলা থেকেই এলাকার মানুষের বিপদে-আপদে পাশে থেকেছেন। শুনেছি তিনি চেয়ারম্যান পদে নির্বাচন করবেন। আমরা তার জন্য দোয়া করি। মনোনয়ন প্রত্যাশী আব্দুল্লাহ আল ইমরান শাওন বলেন, এলাকার মানুষের সুখে-দুঃখে, সুবিধা-অসুবিধায় আমি তাদের পাশে থাকার চেষ্টা করেছি। বেমরতা ইউনিয়নবাসীর সাথে আমার একটি আতিক সম্পর্ক রয়েছে। এলাকার মানুষের আমার উপর আস্থা আছে বলে তারা আমাকে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী হিসেবে দেখতে চায়। যদি দল আমাকে প্রার্থী করে এবং আমি নির্বাচনে জয় লাভ করতে পারি তাহলে এলাকাবাসীর সেবা ও উন্নয়নে কাজ করে যাবো। আব্দুল্লাহ আল ইমরান শাওন বর্তমানে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের ঢাকা মহানগর উত্তর গুলশান থানার যুগ্ন আহবায়ক হিসেবে দায়িত্বরত রয়েছেন।

বার্তা প্রেরক
তানজীম আহমেদ
বাগেরহাট প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন