মোরেলগঞ্জ পৌরসভা নির্বাচনঃ ভোট গ্রহন শুরু, নারী ভোটারদের দীর্ঘ লাইন

বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভার নির্বাচনে ভোট গ্রহন শুরু হয়েছে। শনিবার (৩০ জানুয়ারি) সকাল ৮টা থেকে এ ভোট গ্রহন শুরু হয়। সকালে ২ নং ওয়ার্ডের আজিজিয়া মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে নারী ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। এই কেন্দ্র ১ হাজার ৬শ ১৫ জন ভোটার রয়েছে। এর মধ্যে ৮শ ১৫ জন নারী রয়েছে। অন্যান্য কেন্দ্রের অবস্থাও একই।  আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, কাউন্সিলর প্রার্থী ও তাদের সমর্থকরা সতর্ক অবস্থায় রয়েছেন।

মেয়র পদে বর্তমান মেয়র আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মনিরুল হক তালুকদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় এই পৌরসভায় শুধুমাত্র কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ৯টি সাধারণ ওয়ার্ডে ৪৩ জন এবং ৩টি সংরক্ষিত মাহিলা ওয়ার্ডে ১২জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। ৯টি কেন্দ্রে ১৬ হাজার ৫‘শ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।এর মধ্যে ৮ হাজার ৮৬ জন পুরুষ এবং ৮ হাজার ৪‘শ ১৪ জন নারী ভোটার রয়েছেন।সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহন সম্পন্ন হবে।

সুষ্ঠভাবে নির্বাচনের জন্য ৯টি কেন্দ্রে ৯জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট, প্রতি কেন্দ্রে ৫ জন পুলিশ, ৯ জন আনছার সদস্য, একজন ভোট গ্রহন কর্মকর্কতা নিয়োজিত রয়েছে। এছাড়াও দুই প্লাটুন বিজিবি, এক প্লাটুন কোস্টগার্ড, র‌্যাবের তিনটি টহল টিম, পুলিশের দুটি ভ্রাম্যমান টিম আইনশৃঙ্খলা সুষ্ঠ থাকতে নিয়োজিত আছে।

বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা ও পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরাজী বেনজীর আহমেদ বলেন, শান্তিপূর্ণ ভাবে নির্বাচন শুরু হয়েছে। প্রতিকেন্দ্রে নির্বাহী ম্যাজিষ্ট্রেট রয়েছে। কোথাও কোন বিশৃঙ্খলা হলে আমরা তাৎক্ষনিকভাবে ব্যবস্থা গ্রহন করব।

বার্তা প্রেরক
তানজীম আহমেদ
বাগেরহাট প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন