ঝিনাইদহে সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক সচেতনতামুলক কর্মসূচি অনুষ্ঠিত

‘‘পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবা গ্রহন করুন” এই শ্লোগানকে সামনে রেখে সড়ক দুর্ঘটনা রোধে ঝিনাইদহে ট্রাফিক সচেতনতা মুলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে জেলা ট্রাফিক পুলিশের আয়োজনে ঝিনাইদহ জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মোঃ সালাহ উদ্দিন, গোলাম মোর্শেদ, হাসানুজ্জামান, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাবেক সভাপতি রোকনুজ্জামান রানু, জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ওয়ালিউর রহমান খান, সাধারন সম্পাদক আশরাফুজ্জামান খোকন বক্তব্য রাখেন।
এসময় উপস্থিত ছিলেন ট্রাফিক পুলিশের কর্মকর্তা ও বাস- মিনিবাস শ্রমিক ইউনিয়নের চালক ও সহকারীরা।

বার্তা প্রেরক
মনিরুজ্জামান সুমন
ঝিনাইদহ প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন