আত্রাইয়ে আ”লীগ নেতা ছমির উদ্দীন আর নেই

নওগাঁর আত্রাই উপজেলা আওয়ামীলীগের সদস্য ও ১ নং সাহাগোলা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক মো: ছমির উদ্দীন বুধবার ২৭শে জানুয়ারি ভোর পুনে পাঁচটার দিকে নিজ গ্রাম উপজেলার সাহাগোলা ইউনিয়নের বড়ডাঙা গ্রামে মৃত্যু বরন করেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৬৮ বছর, ৪ ছেলে ১ মেয়ে সহ অসঙ্ক আত্মীয় স্বজন রেখে গেছেন তিনি। মরহুম ছমির উদ্দীনের নামাজে জানাজা বাদ যোহর ছোটডাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।

মরহুম ছমির উদ্দীনের জানাজায় নওগাঁ জেলা আওয়ামী স্বেচ্ছা সেবক লীগের সাধারন সম্পাদক এ্যাডঃ ওমর ফারুক সুমন,আত্রাই উপজেলা আওয়ামীলীগ ও সাহাগোলা ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীসহ প্রায় দুহাজার শুভাকাঙ্ক্ষীগন জানাজায় উপস্থিত ছিলেন। তিনি দীর্ঘ দিন যাবত ডায়াবেটিস রোগে ভোগ ছিলেন। তার এ মৃত্যুতে আত্রাই উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল গভীর শোক প্রকাশ করেছেন।

বার্তা প্রেরক
আব্দুল মজিদ মল্লিক
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন