মেহেরপুরে গাঁজা ব্যবসায়ীর ৫ বছরের কারাদন্ড

গাঁজা রাখা ও ব্যবসা করার দায়ে মেহেরপুরের একজনকে ৫ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেছেন অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক রিপুতি কুমার বিশ্বাস। কারাদন্ড প্রাপ্ত আসামী হলো সদর উপজেলার কালিগাংনী গ্রামের রুহুল আমিন।

কয়েকবছর আগে তাকে গাঁজাসহ গ্রেফতার করে পুলিশ। পরে তার নামে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হওয়ায় মঙ্গলবার ২৬ জানুয়ারি দুপুরে ৫ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়। কারাদন্ড প্রদানের পর তাকে কারাগারে প্রেরণ করা হয়।

বার্তা প্রেরক
এ সিদ্দিকী শাহীন
মেহেরপুর প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন