ফেনীতে এসএসসি -২০০২ ব্যাচের আয়োজনে কম্বল বিতরণ 

ফেনীতে এসএসসি -২০০২ ব্যাচ বাংলাদেশের আয়োজনে অসহায় ও দরিদ্র মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় শহরের  শহীদ  শহীদুল্লাহ  কায়সার সড়কের একটি কমিউনিটি  সেন্টারে  এই আয়োজন করা হয়। এই সময় অতিথি  হিসেবে  উপস্থিত ছিলেন ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি, ডেইলি অবজারভার  ও ডিবিসি  নিউজের জেলা প্রতিনিধি  মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, ফেনী কার্ডিয়াক  হসপিটালের চেয়ারম্যান ডাঃ মুহাম্মদ মুসা হাসনাত।

এসময়  উপস্থিত  ছিলেন ব্যাচের বন্ধুদের মধ্যে  নাজিম উদ্দিন চৌধুরী, চয়ন পাল, মোঃ নিজামুল করিম, তামান্না জিসা, বেগম রোকেয়া রফিক, জিয়াউল হক জন্টু, মহিউদ্দিন মহিম, নুরুল হুদা, সালাউদ্দীন, ডাঃ পলাশ দেবনাথ, বিজয় নাথ, সালাউদ্দিন মামুন,হাসফাত উল্লাহ, ও সুমন নাফিজ। অনুষ্ঠানে শতাধিক  অসহায় মানুষের  মাঝে শীত নিবারণের জন্য কম্বল বিতরণ করা হয়।

বার্তা প্রেরক
শেখ আশিকুন্নবী সজীব
ফেনী প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন