বাগেরহাট ডায়েবিটিক সমিতির ২০২০ সালে ত্রি বার্ষিক নির্বাচনে নব নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার দুপুরে বাগেরহাট শহরের পুরাতন জেলখানাস্থ ডায়েবিটিক সমিতির নিজস্ব ভবনের জন্য নির্ধারিত স্থানে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সাবেক সংসদ সদস্য এ্যাড. মীর শওকত আলী বাদশার সভাপতিত্বে মত বিনিময় সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক আনম ফয়জুল হক।
বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়। মতবিনিময় সভা শেষে বাগেরহাট ডায়েবেটিক সমিতির ২০২১-২৩ ত্রি-বার্ষিক নির্বাচনে নির্বাচিত সভাপতি অধ্যাপক মোজাফফর হোসেন ও সাধারণ সম্পাদক কাজী মুকিত ঝন্টুসহ অন্যান্যদের কাছে সমিতির দায়িত্ব বুঝে দেন পূর্বের কমিটির কর্মকর্তারা। এসময়,ডায়েবেটিক সমিতির নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
বার্তা প্রেরক
তানজীন আহমেদ
বাগেরহাট প্রতিনিধি












