বাগেরহাটের মোরেলগঞ্জে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমির দলিল ও চাবি হস্তান্তর করা হয়েছে। মুজিববর্ষ উপলক্ষ্যে শনিবার সকালে সারাদেশে একযোগে প্রধানমন্ত্রী কর্তৃক ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধনের পর এ হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা সভাকক্ষে উপজেলা চেয়ারম্যান শাহ-ই-আলম বাচ্চু সুবিধাভোগীদের মাঝে জমির দলিলপত্র ও ঘরের চাবি হস্তান্তর করেন। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. দেলোয়ার হোসেন। উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, প্রেসক্লাব সভাপতি মইনুল ইসলাম প্রমুখ।
বার্তা প্রেরক
এইচ এম জসিম উদ্দিন
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি












