মুজিবর্ষে মোরেলগঞ্জে ভূমিহীন ও গৃহহীনদের গৃহ হস্তান্তর বিষয়ক মতবিনিময় ও প্রেস ব্রিফিং

প্রধানমন্ত্রী কর্তৃক মুজিববর্ষ উপলক্ষ্যে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম শুভ উদ্বোধন বিষয়ে বহুল প্রচারের জন্য বাগেরহাটের মোরেলগঞ্জে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় ও প্রেস ব্রিফিং করা হয়েছে।

২১ জানুয়ারি, বৃহস্পতিবার দুপুরে উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. দেলোয়ার হোসেন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় ও প্রেস ব্রিফিং করেছেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম ।
মতবিনিময় ও প্রেস ব্রিফিং অনুষ্ঠানে মোরেলগঞ্জ প্রেস ক্লাব এর ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সরকারি কর্মকর্তা, ইউনিয়ন চেয়ারম্যান সহ সুধিজন উপস্থিত ছিলেন, উল্লেখ্য আগামী ২৩ জানুয়ারী প্রধানমন্ত্রী কর্তৃক মুজিববর্ষ উপলক্ষ্যে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন।

বার্তা প্রেরক
এইচ এম জসিম উদ্দিন
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন