ফেনীতে সামাজিক সংগঠন বন্ধুর বন্ধনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ফেনীর  স্বনামধন্য সামাজিক সংগঠন বন্ধুর বন্ধনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বুধবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় শহরের ট্রাংক রোডের সংগঠনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মো: সেফায়েত উল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জি এম তাজউদ্দিন পলাশের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রথম আলো ফেনীর নিজস্ব প্রতিবেদক আবু তাহের,দৈনিক ফেনীর সময়ের সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন,ফেনী চেম্বার অব কর্মাসের সহ-সভাপতি হাজী আবুল কাশেম,ফেনী শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী, ফেনী রিপোর্টাস ইউনিটির সভাপতি মো: এনামুল হক পাটোয়ারি,উপজেলা সমবায় কর্মকর্তা মো: হারুনুর রশিদ।

এতে আরো বক্তব্য রাখেন সাপ্তাহিক স্বদেশ পত্রের সম্পাদক এন এন জীবন,সংগঠনের সংগঠক মো: জালাল উদ্দিন বাবলু, শেখ মো: ফেরদৌস আনোয়ার,পৃষ্ঠপোষক ইলিয়াছ পাটোয়ারী প্রমুখ। পরে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

বার্তা প্রেরক
শেখ আশিকুন্নবী সজীব
ফেনী প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন